1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, ৫ টি যাত্রীবাহী বাসকে ৯০ হাজার টাকা জরিমানা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
উলিপুরে ঘরে মিলল গৃহবধূর মরদেহ, ঘটনার পর উধাও স্বামী-শাশুড়ি অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত সেঞ্চুরির দিনে নিজের ভুল স্বীকার করলেন ওপেনার সাদমান প্রথম শ্রেণির পৌরসভা চৌদ্দগ্রাম, তবুও উন্নয়নবঞ্চিত ওয়ার্ড বাঁশের সাঁকোয় জনদুর্ভোগ সাম’স’ রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার নওগাঁয় সাংবাদিক মাতার মৃত্যু বিভিন্ন সংগঠনের শোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, ৫ টি যাত্রীবাহী বাসকে ৯০ হাজার টাকা জরিমানা দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, ৫ টি যাত্রীবাহী বাসকে ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৭:৫৭ পিএম
শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অননুমোদিত, অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যবহারকারী ও নির্ধারিত কাঠামো পরিবর্তন করে চলাচলকারী বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অভিযানে পাঁচটি বাসকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা রিজিয়ন ও বিআরটিএ কুমিল্লা জোনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। এ সময় বিআরটিএ কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহমদ, ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ইনচার্জ) রুহুল আমিন এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অনুমোদিত নকশা ও কাঠামো পরিবর্তন করে চলাচলকারী এভারগ্রিন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলাচল ও গ্রিন লাইন পরিবহনের মোট পাঁচটি বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব বাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও জরিমানা করা হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবরও একই ধরনের অভিযানে সেন্ট মার্টিন স্কয়ার, বেসাল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও র‍্যাবেল কোচ পরিবহনের আটটি বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ওই অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, নিয়মবহির্ভূত ও অনুমোদনহীনভাবে চলাচলকারী এসি স্লিপার বাসের বিরুদ্ধে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর