
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর মা মোসাঃ রাবেয়া বেগম (৬০) চিকিৎসাধিন অবস্থায় ২৮ অক্টোবর বুধবার দিবাগত রাত দেড় টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি নওগাঁ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তাঁর প্রথম জানাজা জেলার মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া মোড়ে এবং দ্বিতীয় জানাজা নিজ গ্রামের বাড়ি এলাকার বামনসাতা আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এসব জানায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী এবং এলাকার শতশত মানুষ অংশ গ্রহণ করেন। জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে বাদ যোহর দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে নওগাঁ জেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, দুই কন্যা এবং স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি, নওগাঁ জেলার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহাদেবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।