
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মূল উদ্দেশ্য হলো, যেসব শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের মাধ্যমে ফলাফল পরিবর্তন হবে, তারাও যেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়ে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ৩ লাখ শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। এইচএসসিতে ১০ লাখের বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, সময় আরও বেড়েছে।
আগামী ২৩ নভেম্বর এসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী উপাচার্যের প্রতি অনুরোধ রেখে বলেন, যেন আবেদনের এই সময় আরও বাড়ানো হয়, যাতে পুনর্মূল্যায়নের ফলাফলে ভালো ফল করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১১ নভেম্বর শুরু হয়েছে এবং তা ২৫ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। ভর্তি পরীক্ষার সময়সূচি নিম্নরূপ
আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নেওয়া হবে। চারুকলা ও আইবিএ ইউনিট বাদে বাকি তিন ইউনিটের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।