1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তারেক রহমানের নেতৃত্বে আবারও শুরু হয়েছে সেই কর্মসূচি — পানি সম্পদ মন্ত্রী এ্যানী - আজকের কাগজ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ জন সাময়িক নিষিদ্ধ আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কে হারিয়ে রুয়েট নারী দলের বাজিমাত রিকশার গ্যারেজে বিদ্যুৎ এর বৈধ সংযোগের চেয়ে অবৈধ সংযোগ বেশি,সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব দেখার কেউ নেই.! বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুবি প্রথম আলো বন্ধুসভার সেমিনার শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, স্মারকলিপি জমা ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা প্রেমিকাকে বাসায় ডেকে হত‌্যা, প্রেমিক গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে আবারও শুরু হয়েছে সেই কর্মসূচি — পানি সম্পদ মন্ত্রী এ্যানী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৮:৪৪ পিএম
শেয়ার করুন

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর খাল খননের যে কর্মসূচি শুরু করেছিলেন, তা শুধু একটি উন্নয়ন প্রকল্প ছিল না; এটি ছিল একটি আন্দোলন ও বিপ্লব। আজ তারেক রহমানের নেতৃত্বে সেই কার্যক্রম আবারও নতুনভাবে শুরু হয়েছে।”
মুন্সীগঞ্জের গজারিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করতে এসে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন ।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টার সময় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন ।
উদ্বোধন শেষে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন। এ সময় নদীর বিভিন্ন স্থানে শিল্পকারখানার বর্জ্য দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং নদী দূষণ রোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী এ্যানী বলেন, “খাল খননের মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এই কার্যক্রম মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাসহ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারাদেশে খাল পুনঃখনন ও নদী রক্ষায় কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী, উপজেলা নির্বাহী প্রকৌশলী সামিউল আরেফিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

এই বিভাগের আরো খবর