1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুই ভাইয়ের ভাইয়ের লাশ ডোবার পানিতে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

দুই ভাইয়ের ভাইয়ের লাশ ডোবার পানিতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৪:৫৬ পিএম
শেয়ার করুন

ঢাকার ধামরাইয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ইয়াসিন হোসেন (৫) ও হাকিম (৩)। তারা ওই এলাকায় বাবা আব্দুল মালেক ও মা সালমা বেগমের সঙ্গে ভাড়া থাকতো। আব্দুল মালেক ইট ভাঙার কাজ করেন।

স্থানীয়রা জানান, কুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান খাতরা গ্রামে হাউজিং প্রকল্পের ডোবা করছিল। গতকাল শনিবার রাতে বৃষ্টি হয়ে ডোবা পানিতে ভরে যায়। আজ রবিবার দুপুরের দিকে ইয়াসিন ও হাকিম নামে আপন দুই ভাই খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। র্দীঘ সময় ইয়াসিন ও হাকিমকে না পেয়ে তাদের মা সালমা খুঁজতে বের হন। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পাড়েন তার দুই ছেলে ডোবায় পরে গেছে। পরে স্থানীয়দের সাহায্যে ইয়াসিন ও হাকিমকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, ‘আমাদের ধারণা, খেলার সময় ছোট ছেলে হাকিম চেয়ারম্যানের তৈরি গর্তে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় ছেলে এগিয়ে গেলে, সেও ওই গর্তের পানিতে পড়ে মারা গেছে।’

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুজন সিকদার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাল করা হয়েছে। মরদেহ থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর