সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে বড় সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক বোয়ালখালীতে বিষধর সাপের ছোবলে ২১ মাস বয়সী শিশুর মৃত্যু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সম্মাননা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর ভবিষ্যৎ কর্মবাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক সম্ভাবনা ও চাহিদা ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাইলি সাইরাস নারায়ণগঞ্জে বাসে ও ঝুটবোঝাই ট্রাকে পেট্রলবোমায় আগুন

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০২ পিএম
Advertisement
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি।

শুক্রবার তাজউদ্দীন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমকে বলেন, ‘সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে।’

কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, ‘সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। শুধু বলেছেন, ‘সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ।

২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়। পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর কখনোই আর রাজনীতিতে জড়াননি তিনি।

এই বিভাগের আরো খবর