1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ধর্মপাশা উপজেলায় হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে আলোচিত সেই শুটার এখনো ধরাছোঁয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা দক্ষিণ ইরানে দফায় দফায় বিস্ফোরণ: কেশম দ্বীপে হামলার দাবি লর্ডসে ফিক্সিংয়ের ১৫ বছর: পাকিস্তানি ক্রিকেটে ট্র্যাজেডির পতনগাথা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলার অভিযোগ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই

ধর্মপাশা উপজেলায় হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক

ধর্মপাশা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৫:০৭ পিএম
শেয়ার করুন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১২ মার্চ বুধবার সোনামড়ল হাওর, গুরমার হাওর,চন্দ্র সোনার থাল হাওর এবং চন্দ্র সোনার থাল ( সাথারিয়া পাথারিয়া) হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
পরিদর্শন কালে তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব সুনজিত চন্দ্র, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ মামুন হাওলাদার। স্হানীয়ভাবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পিআইসির সভাপতি ও সদস্য সচিব বৃন্দ।
পরিদর্শন কালে জেলা প্রশাসক মহোদয় অতি দ্রুত সময়ের মধ্যে বাঁধের অবশিষ্ট কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
এই বিভাগের আরো খবর