1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম ‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা কুড়িগ্রামে ইজিবাইকের চার্জার খুলতেই ঝরে গেল চালকের প্রাণ” মাছ চাষ সম্প্রসারণে সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে খাদ্য, চারা ও বীজ বিতরণ যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি শিগগিরই

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২৭ পিএম
শেয়ার করুন

ঢাকার ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরবেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যায়। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যান।

মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর