1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত - আজকের কাগজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫ ১০:২৯ এএম
শেয়ার করুন

নওগাঁর নিয়ামতপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকল আরোহী নিহত হয়েছে।এসময় তার পুত্র মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত ৩১ মে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মানপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা জানান,মানপুর গ্রামের রহিমুল ইসলাম (৫৫)ও তার পুত্র নিজাম উদ্দিন (২৫) পোরশা উপজেলার মুর্শিদপুর গরুর হাট থেকে কুরবানীর পশু কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে ওইস্থানে পৌঁছলে বিপরীত গামী একটি ধান বোঝায় ট্রাক্টরের (কাকড়া) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রহিমুল ইসলাম নিহত হয়।এসময় মোটরসাইকেল চালক তার পুত্র  নিজাম উদ্দিন গুরুতর আহত হয়। রহিমুল ইসলাম মানপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান,এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইননক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর