1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ট্রাক চাপায় চার্জার ভ্যানের যাত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ কৃষক নিহত - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে রেস্টুরেন্ট ও দোকানকে জরিমানা ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে গোপন স্থানে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলেই গুম: চিফ প্রসিকিউটর দুই ধনী দেশ থেকে জাবেদ-নজরুলের নথি দুদকের হাতে ‎নারী নিয়ে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় ববি ছাত্রদলের দুই নেতাকে মারধর

নওগাঁয় ট্রাক চাপায় চার্জার ভ্যানের যাত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ কৃষক নিহত

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ৫:৫০ পিএম
শেয়ার করুন

নওগাঁর মাহদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় চার্জার ভ্যানের যাত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারি শনিবার সকাল সারে ৫ টার দিকে উপজেলার
মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পাটকাটি মোড় নামক এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৬ জন কৃষক চার্জার ভ্যানযোগে হলুদ বিক্রির জন্য ওইদিন ভোরে মহাদেবপুর সদরের সপ্তাহিক হাটের উদ্দেশ্যে রওনা দেন। হলুদ বোঝায় চার্জার ভ্যানটি ওই সময় ঘটনা স্থলে পৌছলে বিপরীতমুখী একটি ড্রাম ট্রাক ভ্যানকে চাপা দেয়। এঘটনায় ভ্যানের সকল যাত্রী গুরতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন, উপজেলার নূরপুর গ্রামের মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (২৫), মৃত খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০),জটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), মাংড়া উড়াও এর ছেলে সঞ্চু উড়াও (৫০) ও অনীল পাহান বাটুর ছেলে বিপ্লব কুমার (২৫)। নিহতদের পরিচয় নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করাসহ এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে।

এই বিভাগের আরো খবর