
দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময়ের পর কোনো রকম বাধা ছাড়াই রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে বিএনপি।
বুধবার (৭ আগস্ট) দুপুর পৌনে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নয়াপল্টন ও আশপাশের এলাকায় সরেজমিনে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়েই নেতাকর্মীদের ঢল নেমেছে।দেশের বিভিন্ন জেলা,মহানগর, থানা ও ওয়ার্ডের নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্লবী থানা যুবদল আহবায়ক নূর সালাম ,মোঃ জাকির হোসেন সাবেক পল্লবী থানা যুবদল, জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী, এসএম ইমন সাংবাদিক তাদের হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন দেখা গেছে। স্লোগানে মুখরিত পুরো এলাকা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরপরই দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন।