1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, তিনজনের মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, তিনজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ১:৫৬ পিএম
শেয়ার করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।  

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাওন, জিম ও রিফাত।এদের বয়স (১৭-১৮)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির ঘটনায় শাওন, জিম ও রিফাত নামে তিনজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। এদের বয়স ১৭ থেকে ১৮। তাদের বাড়ি খানপুর, ডনচেম্বার এলাকায়। তিনি আরো জানান নৌকাটিতে ১৪ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে তিনজন ডুবে গেলেও বাকিরা সাঁতরিয়ে তীরে উঠেছেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নৌকাটিতে নবীগঞ্জ মেলায় ঘুরে ফিরছিলেন নিহতরাসহ তাদের বন্ধুরা। এসময় একটি বড় জাহাজ পাশ দিয়ে গেলে জাহাজের ঢেউয়ে দুটো নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত আর কেউ নিখোঁজ আছে বলে কেউ জানায়নি।

এদিকে এ ঘটনায় একই নৌকায় থাকা তামিমের বাবা সবুজ জানান, উনার ছেলের নাম রেদোয়ান হোসেন তামিম। সে নারায়ণগঞ্জ বার একাডেমীর দশম শ্রেণির ছাত্র। নিহত তিনজনও নারায়ণগঞ্জ বার একাডেমীর ছাত্র। নবীগঞ্জ মেলা ঘুরা শেষে নৌকায় ফিরছিল। একটা জাহাজের ঢেউয়ের কারণে ডুবে গেছে নৌকাটি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *