1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসন করায় খুশি হাজারো গ্রামবাসী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কুড়িগ্রামে ধরলাম ব্রিজে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে দেশে ফিরলেন বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, অতীতের ভুলত্রুটির জন্য চাইলেন ক্ষমা নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চরফ্যাশনে ওষুধ প্রশাসনের অভিযানে জরিমানা

নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসন করায় খুশি হাজারো গ্রামবাসী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৮:১৬ পিএম
শেয়ার করুন

দীর্ঘ বছর ধরে জলাবদ্ধতায় শতশত হেক্টর জমির ফসলের ক্ষতির পাশাপাশি জলাবদ্ধতায় গ্রামবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান করে দিলেন যুবদলের সাবেক সভাপতি আতিক ওসমানি। চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে দীর্ঘবছর ধরে শতশত কৃষকের জলাবদ্ধতার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর এ সমস্যার সমাধানে নিজের অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে গভীর পাইপ স্থাপন করে শত হেক্টর ফসলি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন স্থানীয় এই নেতা। জানা গেছে,আসন্ন নির্বাচনকে ঘিরে এ যুব নেতা এখন ওসমানগঞ্জ ইউনিয়নের রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি মাদক ইভটিজিং ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মডেল ইউনিয়ন গঠনে সামাজিকভাবে প্রচারণা চালাচ্ছেন। কৃষক শ্রমিক জেলে ও মাঝি মাল্লাসহ খেটে খাওয়া মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ইতিমধ্যে তিনি
চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং রাস্তাঘাটের উন্নয়নের প্রচারণায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন। তিনি দীর্ঘদিন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। আতিক ওসমানি বলেন, রাজনীতি মানে মানুষের জন্য রাজনীতি। কিন্তু আমরা দেখেছি, অনেকে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়িয়ে ক্ষমতায় গিয়ে নিজের পকেট, নিজের পরিবার আর নিজের আত্মীয়-স্বজন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। গরিবের কষ্টের কথা তারা ভুলে যায়। তাই নিজ উদ্যোগে আমি এলাকার কৃষকের পাশে থাকার চেষ্টা করছি।

তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন, আমার মুখে যা বলি, বুকে তা লালন করি। আমার প্রতিটি কথা,প্রতিটি স্বপ্ন শুধু আমার এলাকার মাটি ও মানুষের জন্য। আমি সম্পদ গড়তে আসিনি, মানুষের আস্থা অর্জন করতে এসেছি। জনগণের ভালোবাসা, জনগণের দোয়া আর জনগণের অস্তিত্বকে সমুন্নত রাখাই আমার রাজনীতির মূলমন্ত্র। ভোটারদের ভালোবাসা ও আল্লাহর রহমত নিয়ে আমি কথা দিচ্ছি ওসমানগঞ্জ ইউনিয়নকে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থানে উপজেলার অন্যতম একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়বো। এসেছি সেবা করার সুযোগ চাইতে। হারি বা জিতি আপনাদের সন্তানের মতো,আপনাদের ভাইয়ের মতো আমাকে পাশে পাবেন।

এই বিভাগের আরো খবর