
পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে ছয়টি বসত ঘর আগুনে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ই জুন মঙ্গলবার বিনিনিহারা গ্রামের কদল ফকির বাড়িতে রাত আনুমানিক নয়টায় অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে।
এ সময় নগদ টাকা, আসবাবপত্র,মুবাইলসেট, স্বর্ণলংকার,মূল্যবান দ্রব্যসামগ্রী,কাপড়চোপড় সহ প্রায় ১ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সারা রাত খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করে। মো হাফেজ, দিদারুল আলম, আলমগীর, জাহাঙ্গীর, এমরান, কাসেমের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, বৈদুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্হলে পৌঁছার আগেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে, ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পটিয়া ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা পরে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১ কোটি টাকার সমপরিমাণ হবে।