1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও দ্বৈতনীতির অভিযোগ ইরানের - আজকের কাগজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের অপেক্ষায় বাগেরহাটের উপকূলবাসী নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধের দাবি মানবাধিকার সংগঠন অধিকারের উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র হামলার দাবি জিসিসির তারেক রহমানের পাঁচ দাবির প্রতি সমর্থন জানালো জামায়াত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ চেম্বারের গণ্ডি পেরিয়ে নদী বাঁচাতে মাঠে চিকিৎসক উষা, তাঁর ডাকে সাড়া দিয়ে নামলেন শতাধিক স্বেচ্ছাসেবী জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও দ্বৈতনীতির অভিযোগ ইরানের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ২:০৯ পিএম
শেয়ার করুন

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের পশ্চিমা সদস্য দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও দ্বৈতনীতির অভিযোগ এনেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থেই কূটনীতিতে বিশ্বাসী হয়, তবে অবিলম্বে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ এবং অবৈধ নৌ অবরোধ বন্ধ করতে হবে।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি বর্তমান পরিস্থিতির মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন। তিনি বলেন, ২০২৫ সালের ১৩ জুন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে বিনা উসকানিতে শুরু করা আগ্রাসী যুদ্ধই আজকের অস্থিতিশীলতার জন্য দায়ী। দারজি স্পষ্টভাবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে ভুক্তভোগী নয়, বরং আগ্রাসনকারীর ভূমিকা পালন করছে।

বক্তব্যের সময় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানীদের হত্যার তীব্র নিন্দা জানান গোলামহোসেইন দারজি। এ ধরনের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর