1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাবজির কারণে পুরো পরিবারকে গুলি করে হত্যা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাবজির কারণে পুরো পরিবারকে গুলি করে হত্যা

আজকের কাগজবিডি অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ ৪:১৬ পিএম
শেয়ার করুন

দীর্ঘক্ষণ ধরে অনলাইনে পাবজি গেম খেলতো ১৪ বছর বয়সী এক কিশোর। এই গেমের কারণে পুরো পরিবারকে গুলি করে হত্যা করেছে সে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘটেছে এই ঘটনা। দেশটির স্থানীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম ডন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লাহোরের কানহা এলাকায় গত সপ্তাহে স্বাস্থ্যকর্মী নাহিদ মুবারক (৪৫), তার ছেলে তৈমুর (২২), দুই কন্যা বয়স ১৭ ও ১১ বছর এর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের পর ওই পরিবারে একমাত্র জীবিত ছিলো নাহিদ মুবারাকের ১৪ বছর বয়সী কিশোর ছেলে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাবজি আসক্ত কিশোর এই গেমের কারণে তার মা, ভাইবোনকে হত্যার কথা স্বীকার করেছে। অনলাইনে দীর্ঘ সময় ধরে গেম খেলার কারণে ওই কিশোরের কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে।

পুলিশ জানায়, নাহিদ ডিভোর্সি নারী। পড়াশুনায় মনযোগ না দেওয়ায় ও পাবজি বেশি খেলায় প্রায় ছেলেকে বকাঝকা করতেন।

ঘটনার দিন নাহিদ ছেলেকে বকাঝকা দেয়। এর পর ওই কিশোর মায়ের আলমারি থেকে পিস্তল বের করে এনে তার মাকে এবং তিন ভাইবোনকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরের দিন সকালে ওই কিশোর অ্যালার্ম বাজায়। এরপর প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ আসলে ওই কিশোর বলে সে বাড়ির উপরতলায় ছিল এবং তার পরিবারকে যে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছু জানে না।

পুলিশ জানায়, নাহিদ তার পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্স করা পিস্তল কিনেছিল।

 ডন, এনডিটিভি 

এই বিভাগের আরো খবর