1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফুটবল প্রেমীদের আজ নির্ঘুম রাত, দেখা যাবে বিশ্ব ফুটবলের তিন তিনটি আকর্ষণীয় ম্যাচ - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ফুটবল প্রেমীদের আজ নির্ঘুম রাত, দেখা যাবে বিশ্ব ফুটবলের তিন তিনটি আকর্ষণীয় ম্যাচ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৪:০৬ পিএম
শেয়ার করুন

ফুটবলের এমন রাত আসে মাঝে মাঝে, তবে হয়তো ফুসরত মেলেনা সবার। এবার ঈদের ছুটি সেই সুযোগ করে দিয়েছে ফুটবল প্রেমীদের। কোনরকম রাত জাগতে পারলেই দেখা যাবে বিশ্ব ফুটবলের তিন তিনটি আকর্ষণীয় ম্যাচ।

বাংলাদেশ সময় রাত ১টায় নেশন্স লিগের সেমিফাইনাল। যেখানে ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের। সেখানে টেন স্পোর্টস ফাইভে দেখা যাবে ইয়ামাল আর এমবাপ্পের লড়াইটি। ম্যাচটি শেষ হতে হতে রাত তিনটা।

পরের দুই ঘণ্টা অপেক্ষা করতে পারলেই বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটি অবশ্য বাংলাদেশ থেকে কোন টেলিভিশন চ্যানেলে দেখার সুযোগ নেই। তবে যারা সিবিএস স্পোর্টস অ্যাপ, প্যারামাউন্ট প্লাস–এসব অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে আনচলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচটি। সকাল সাতটা বেজে যাবে ম্যাচটি শেষ হতে হতে। ঠিক তখনই আবার শুরু হবে আর্জেন্টিনা-চিলির বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি।

সাত মাস পর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে দেখার এই সুযোগটি নিশ্চয় হাতছাড়া করবেন না সমর্থকরা। তবে এই ম্যাচটিও বাংলাদেশ থেকে কোনো টেলিভিশন চ্যানেলে দেখার সুযোগ নেই। তবে ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচটি।

এই বিভাগের আরো খবর