1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ববি সাংবাদিকতা বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রবিউল-সাজিদ - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

ববি সাংবাদিকতা বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রবিউল-সাজিদ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৭:৫৭ পিএম
শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাত্র কল্যাণ সমিতির তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী মো. রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদুল ইসলাম (সাজিদ)।

রোববার (২৩ নভেম্বর) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন দুপুর ১২টায় ছাত্র কল্যাণ সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে ভিপি পদে মো. রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,

সহ-সাধারণ সম্পাদক সাইমন হোসেন ইমন (২১-২২ সেশন), কোষাধ্যক্ষ রকিবুজ্জামান রতন (২১-২২ সেশন), প্রচার সম্পাদক মোঃ সিফাতউল্লাহ (২২-২৩ সেশন), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিয়া পারভীন (২২-২৩ সেশন), ক্রীড়া বিষয়ক সম্পাদক: ফখরুল ইসলাম ফাহাদ (২৩-২৪ সেশন), এবং কার্যনির্বাহী সদস্য হলেন প্রিন্স ঘোষ (২৩-২৪ সেশন)।

এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন।

নবনির্বাচিত জিএস মো: সাজিদুল ইসলাম সাজিদ বলেন, আমি আমার ব্যাচমেটদের প্রতি কৃতজ্ঞ, যারা আমার উপর ভরসা রেখে আমাকে নির্বাচিত করেছে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়, এবং আমি তাদের আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।

নবনির্বাচিত ভিপি মো. রবিউল ইসলাম বলেন, প্রতিষ্ঠাকালীন থেকে এমসিজে এসোসিয়েশন শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত কমিটিও শিক্ষার্থী এবং বিভাগের উন্নয়নে সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। আমাদের লক্ষ্য থাকবে সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে বিভাগে সুষ্ঠু ও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ বজায় রাখা।

এই বিভাগের আরো খবর