1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বরিশালের লঞ্চ ২৭ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

বরিশালের লঞ্চ ২৭ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৪:২৯ পিএম
শেয়ার করুন

বরিশালে স্থানীয় ও অভ্যন্তরীন রুটের নৌ চলাচল শুরু হয়েছে। ২৭ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টা থেকে নৌ চলাচল স্বাভাবিক হয়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারনে বরিশালে আটকে পড়া যাত্রীরাও নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। সন্ধ্যার পর ঢাকার লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নদী বন্দর কর্মকর্তারা।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সম্ভাব্য ক্ষতির আশংকায় বিআইডব্লিউটিএ গতকাল সোমবার সকাল ৬টায় ৩ নম্বর বিপদ সংকেত জারি করে। এ কারনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। নৌ চলাচল বন্ধ থাকায় বরিশাল নদী বন্দরে আটকা পড়ে কিছু যাত্রী।

সোমবার মধ্য রাতে সিত্রাং বরিশাল উপকূল এলাকা অতিক্রম করায় মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি হয়। রৌদ্রজ্জল পরিবেশে সকাল ৯টার দিকে ৩ নম্বর থেকে নামিয়ে ২ নম্বর সতকং সংকেত জারি করে তারা। ২ নম্বর সতর্ক সংকেত থাকলে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যরে লঞ্চ চলাচল বন্ধ থাকে। বরিশাল রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যরে লঞ্চ নেই। তাই অন্যান্য লঞ্চ চলাচল সকাল ৯টার পর থেকে স্বাভাবিক হয়।

বরিশাল বিআইিব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন জানান, নদী বন্দরে এখন ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ৬৫ ফুটের কম দৈর্ঘ্যরে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বরিশাল রুটে ছোট লঞ্চ না থাকায় সকাল ৯টার পর অন্যান্য লঞ্চ স্বাভবিকভাবে চলাচল করছে। সন্ধ্যার পর বরিশাল নদী বন্দর থেকে ঢাকাগামী লঞ্চ যাত্রার প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *