1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএমডিএ রাজশাহীর কার্যালয়ে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ: তিন দফা দাবি উত্থাপন - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

বিএমডিএ রাজশাহীর কার্যালয়ে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ: তিন দফা দাবি উত্থাপন

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১:০৪ পিএম
শেয়ার করুন

ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিত, ডিপ্লোমাদের অবৈধ প্রমোশন ও দশম গ্রেডে কোটার বৈষম্যের বিরুদ্ধে বিএমডিএ ( বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ) রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও মানবন্ধন করেছে রুয়েটের শিক্ষার্থীরা। এসময় তারা তিন দফা দাবি উত্থাপন করে বিএমডিএ কর্তৃপক্ষের নিকট।

আজ ২৮ জুলাই ( সোমবার ) সকাল ১১:৩০ টায় রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রকৌশল খাতের দূর্নীতি রোধের দাবি নিয়ে বিএমডিএ রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয়‌। এ সময় তারা বৈষম্য বিরুদ্ধে “প্রমোশনের রই রই, সার্কুলার গেল কই?”, ” ভারপ্রাপ্ত দায়িত্ব, অবৈধ রাজত্ব”, ” BMDA এর মূলনীতি, কোটি টাকার দূর্নীতি”, ” BMDA এর অবিচার, কোথায় গেলো সার্কুলার”, ” SAE পদে অবিচার , মানবে না ইঞ্জিনিয়ার”, ” সবার মুখে একই বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান”, ” আমাদের দাবি ন্যায্য , বন্ধ করো প্রমোশন বানিজ্য”, “হিসাব চাই, হিসাব চাই,প্রমোশনের হিসাব চাই”, “অবৈধ প্রমোশন , মানি না মানবো না” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।

বিএসসি ইঞ্জিনিয়ারদের দক্ষতা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন, নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য নিরসন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন আন্দোলনরত রুয়েট শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে সমবেত হন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

রুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএমডিএ নির্বাহী পরিচালক বলেন, “তোমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। আমাদের এই প্রতিষ্ঠান কৃষি মন্ত্রণালয়ের অধীনে, এই বিষয়ে আমি বোর্ডে অবশ্যই জানাব। অনেকদিন ধরে এই প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধ রয়েছে। আমি তোমাদের আশ্বস্ত করছি অতি দ্রুতই একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বর্তমান সময়ে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগের নীতিমালা না থাকায় অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। এই বিষয়েও আমরা দ্রুত পদক্ষেপ নিব। কিন্তু আমাদের সময় দিতে হবে।”

মানববন্ধনে বিএমডিএর কাছে উত্থাপিত তিন দফা দাবি— (১)সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সরাসরি সরকারী নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে; কোনো প্রকার প্রমোশনাল কোটা রাখা যাবে না। (২) উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে সকল ধরণের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। (৩) বিএমডিএতে সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্বপ্রাপ্ত সকলকে অপসারণ করে, উক্ত পদ সমূহে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, গত ২০ জুলাই রুয়েট শিক্ষার্থীরা নেসকো অফিসের সামনে মানববন্ধন করে। এছাড়াও ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে এর আগেও মানববন্ধন কর্মসূচি সহ নানা ধরণের কর্মসূচি পালন করে আসছে। সম্প্রীতি দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সরব হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রকৌশল খাতে বৈষম্য নিরসনের দাবিতে দেশব্যাপী আন্দোলন করে যাচ্ছে।

এই বিভাগের আরো খবর