1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্ত হলেন জবির ২০ ব্যাচের শিক্ষার্থীরা - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্ত হলেন জবির ২০ ব্যাচের শিক্ষার্থীরা

ছায়মা ইসলাম মিম, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ৯:০০ পিএম
শেয়ার করুন

শিক্ষার্থীদের টানা আন্দোলন ও দাবির মুখে অবশেষে আবাসন বৃত্তির প্রথম কিস্তিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা এবং বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতিসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে জাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ জানান, সর্বসম্মতিক্রমে ২০তম ব্যাচকে বৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে এবং প্রশাসনের কেউ এতে দ্বিমত পোষণ করেননি। বিদ্যমান প্রজ্ঞাপনটি নিয়ম অনুযায়ী সংশোধন করে দ্রুততম সময়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছে দেওয়ার বিষয়ে প্রশাসন ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

বৈঠক শেষে ২০তম ব্যাচকে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা তুলে ধরে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “এই বৃত্তিটি মূলত শিক্ষার্থীদের আবাসন সুবিধার্থে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ১৫তম থেকে ২০তম ব্যাচ পর্যন্ত সকল শিক্ষার্থীরই এতে সমান অধিকার রয়েছে। তহবিলের সীমাবদ্ধতা থাকলে আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা উচিত, কিন্তু নির্দিষ্ট একটি ব্যাচকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা কোনোভাবেই যৌক্তিক নয়।”

প্রশাসনের এই ঘোষণার পর ২০তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবিটি ছিল অস্তিত্ব ও অধিকারের। প্রশাসন সেটি মেনে নেওয়ায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আবাসন বৃত্তির ১ম কিস্তিতে অন্তর্ভুক্তির দাবিতে গত রবিবার ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে টানা ১৯ ঘণ্টা উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছিলেন। সোমবার শিক্ষক সমিতির আশ্বাসের পর অবরোধ শিথিল করা হয়। যারাই পরিপ্রেক্ষিতে আজকের জরুরি সভায় এবিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে।

এই বিভাগের আরো খবর