1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলা মামলার বেলাল কারাগারে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সাপাহারে কাল নারী ফুটবল তারকাদের লড়াই, মাঠে নামছে ঢাকা ও ঠাকুরগাঁও ইরানের কঠিন পরিস্থিতি দ্রুতই কেটে যাবে: পাকিস্তানের আশাবাদ দখলমুক্ত হবে ফুটপাত, কঠোর হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের অসুস্থতা কাটিয়ে রাজকীয় কনে সাজে সাদিয়া আয়মান বাবা: কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন তাহসিফ মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয় স্পেনে মুসলিমদের বিদেশি তকমা ও বর্ণবাদী বিদ্বেষ মানিক পশারীর মৃত্যু ও সনদ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি জাহাজভাঙা শিল্পের ভবিষ্যৎ: ইউরোপের নতুন নীতি ও বাংলাদেশ মুসলিম-খ্রিস্টান সম্প্রীতি ছাড়া লেবাননের অস্তিত্ব রক্ষা অসম্ভব: আউন

বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলা মামলার বেলাল কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ১২:৩৪ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন কে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তিনি জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলাল জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

মামলা সূত্রের বরাতে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত (১৬ই জুলাই) এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলার আসামি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া জানান, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ মিছিলে সরাসরি হামলার সাথে জড়িত ছিলেন। বাড়ি জুড়ীতে হওয়ায় তিনি প্রভাবও খাটান বেশি।

মৌলভীবাজার কোর্ট পুলিশের জিআরও সুমন্ত বিষয়টি নিশ্চিত করেছেন

এই বিভাগের আরো খবর