1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৮:৪০ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় নির্বাচন কমিশনের স্বাক্ষরিত এক নোটিশে এ তালিকা প্রকাশ করা হয়।

নোটিশে জানানো হয়, খসড়া ভোটার তালিকায় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সেই সকল শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা নির্বাচনে ভোটদানের যোগ্য বলে বিবেচিত হবেন। তালিকাটি বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও হলগুলোর নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে।

শিক্ষার্থীরা খসড়া তালিকা যাচাই করে প্রয়োজনীয় আপত্তি, সংশোধন বা নাম সংশ্লিষ্ট যেকোনো তথ্য পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নিকট আবেদন করতে পারবেন। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে আগামী ২৬ নভেম্বর ২০২৫ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এই বিভাগের আরো খবর