1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভাইগড় সীমান্তে যৌন উত্তেজক ‘নিশি’ সিরাপ জব্দ করল বিজিবি - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান হরমুজ প্রণালির তলদেশের ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের রংপুর-রাজশাহীর পর এবার চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের মতো বড় চোরের দল মানুষ দেখেনি: স্পিকার হাফিজ উদ্দিন অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক ও নারীসহ ৮৪ জন আটক চসিক’র সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে সাদুল্লাপুরে উচ্চ শিক্ষা অর্জন করেও জোটেনি চাকুরী, অবশেষে সফল উদ্যােক্তা হলেন জেমি ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের!

ভাইগড় সীমান্তে যৌন উত্তেজক ‘নিশি’ সিরাপ জব্দ করল বিজিবি

হাসান আলী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:২৬ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৪৪ পিস বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ‘নিশি’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি জানায় বিজিবি। সোমবার রাত ৮টা ২৫ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ ভাইগড় বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, সীমান্ত পিলার ২৯০-এর মেইন পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম এলাকায় পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ মিলিলিটারের ১৪৪ পিস ‘নিশি’ সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা সিরাপের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর