1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মধ্যনগরের মহেশখলা বাজারে ট্রাক ও লড়ি থেকে চাঁদার টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে নিহত ১ আহত ১৫ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে আলোচিত সেই শুটার এখনো ধরাছোঁয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা দক্ষিণ ইরানে দফায় দফায় বিস্ফোরণ: কেশম দ্বীপে হামলার দাবি লর্ডসে ফিক্সিংয়ের ১৫ বছর: পাকিস্তানি ক্রিকেটে ট্র্যাজেডির পতনগাথা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলার অভিযোগ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই

মধ্যনগরের মহেশখলা বাজারে ট্রাক ও লড়ি থেকে চাঁদার টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে নিহত ১ আহত ১৫

মোঃ শফিকুল ইসলাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১:২০ পিএম
শেয়ার করুন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহেশখলা বাজারের পাশে  সুনামগঞ্জ নেএকোনা সড়কে কয়লাবাহী ট্রাক ও লড়ি থেকে  অবৈধভাবে চাঁদা উত্তলণ করে ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ১০ মার্চ সোমবার রাতে দুই দলের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত।উভয়ই  পক্ষের নেতৃত্বদানকারীগণ বিএনপির দলীয় সদস্য।
জানাযায়,  দীর্ঘদিন যাবৎ তাহিরপুরের বাগলী ও বড়ছড়া শুল্ক স্টেশন থেকে কয়লা, পাথরসহ বিভিন্ন মালবাহী ট্রাক  ও লড়ি মহিষখলা বাজারের পাশ দিয়ে নেএকোনার কমলাকান্দা উপজেলায় যাতায়াত করে।
মহেশখলা বাজারে অবৈধ চাঁদাবাজ মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্যে চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে সোমবার মাগরিমের নামাজের পরে উভয়ের মধ্যে ভাগবিতন্ড ও হতাহাতি শুরু হয়,এক পর্যায়ে উভয় পক্ষের শতশত লোকজন বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।সংঘর্ষ চলা কালে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী (৬৫), নামে একজন বৃদ্ধ ঘটনা স্হলে নিহত হয় এবং উভয় পক্ষের ১৫ জন আহত হয়।পরে পুলিশ ঘটনাস্হলে গিয়ে  রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদরে মর্গে পাঠানো হয়,আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সজীব রহমান বলেন,অবৈধ  চাঁদাবাজিকে কেন্দ্র করে মহেশখলা বাজারে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে মামলার কাজ চলমান আছে।
এই বিভাগের আরো খবর