
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন প্রাথীসহ ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের
নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে ১জুন রবিবার সকালে স্থানীয়
বাসষ্ট্যান্ডের একটি চাইনিজ রেষ্টুরেন্টে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ
সমাবেশে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয়
মজলিসে শূরার অন্যতম সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার মোঃ আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা
বাইতুল মাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মহাদেবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ রফিকুল ইসলাম, ইউসুফ আলী সোনার,
সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু, সাবেক আমীর মোঃ শহিদুল ইসলাম ফারুক প্রমূখ।
সমাবেশে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু, চেয়ারম্যান পদে ২ নং হাতুড় ইউনিয়নে উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোহাম্মদ আলী, ৪ নং
চাঁন্দাশ ইউনিয়নে উপজেলা কর্ম পরিষদ সহসেক্রেটারী আলহাজ্ব মাওলানা আরিফ উদ্দিন মোল্লা,৫ নং রাইগাঁ ইউনিয়নে রাইগাঁ ইউনিয়ন শাখার সহসেক্রেটারী মোঃ মনিরুল ইসলাম মনির
মাষ্টার, ৬ নং এনায়েতপুর ইউনিয়নে ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব মাওলানা মাহাতাব উদ্দিন মাষ্টার,৭ নং সফাপুর ইউনিয়নে উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম, ১০ নং ভীমপুর ইউনিয়নে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুল লতিফ। বাকি ৪টি ইউনিয়নের প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট নেতারা জানান। সমাবেশে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং মহিলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।