1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাহিকে জুতাপেটা করার হুমকিদাতা ক্ষমা চাইলেন - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

মাহিকে জুতাপেটা করার হুমকিদাতা ক্ষমা চাইলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৬ পিএম
শেয়ার করুন

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকিদাতা আদালতে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন। নৌকার সমর্থক মাহাবুর রহমান মাহাম আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদের আদালতে সশরীরে হাজির হয়ে ক্ষমা চান।

এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। এতে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

আদালতের পেশকার মো. সাহাবুদ্দিন সোহাগ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করতে আদালত মাহামকে কঠোরভাবে সতর্ক করেছেন।

শুনানি শেষে মাহাম সাংবাদিকদের কাছেও নিজের ভুল স্বীকার করেন। সাংবাদিকদের মাধ্যমে তিনি মাহিয়া মাহির কাছেও ক্ষমা চান।

গত শনিবার রাত ১১টার দিকে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মাহাম নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি মাহিকে উদ্দেশ্য করে জুতা দেখান এবং তাঁর সম্পর্কে নানা আপত্তিকর কথা বলেন। স্থানীয় এমপি ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা কথা বললে মাহিকে জুতা মারার হুমকি দেন তিনি।

বিষয়টি নজরে এলে এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আদালতে তলব করেন।

আর ওই ভিডিও মাহাম পোস্ট করার কিছুক্ষণ পর মুছে ফেললেও রাতেই থানায় যান মাহি। এ সময় মাহির পক্ষে মাহামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, তদন্তের অনুমতি চেয়ে অভিযোগটি আদালতে পাঠানো হয়েছে। আদালত অনুমতি দিলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যক্রম এবং এই অভিযোগের বিষয়টি সম্পূর্ণ আলাদা।আলাদাভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর