
রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছ।
শনিবার দুপুর ১২টায় মিরপুর ৬ নম্বরে উপহার সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন। সভাপতির বক্তব্যে তারিকুল ইসলাম সুমন বলেন, দেশে পরিচ্ছন্ন রাজনীতির অভাব উপলব্ধি হচ্ছে, রাজনীতিতে রাজনীতিবিদদের কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, নিজেদের স্বার্থ ত্যাগ করে রাজনীতিবিদদের সকলেরই জনগণের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে, রাজনীতিবিদদের প্রধান কাজ হচ্ছে দেশের ভাবমূর্তিকে সুশৃংখল রাখার লক্ষ্যে কাজ করা। এ সময় আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাপ্পি, ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য মোঃ আলাউদ্দিন, মোশারফ হোসাইন, শান্ত, ইকবাল হোসাইন প্রমুখ