1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে গজারিয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা - আজকের কাগজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে গজারিয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫ ৩:৩৮ পিএম
শেয়ার করুন
মুন্সীগঞ্জের গজারিয়ায় আপন (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে সে।
শনিবার (৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রামের এ ঘটনা ঘটেছে।নিহত আপন উল্লেখিত গ্রামের মামুন মিয়ার ছেলে বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, নিহত আপনের বাবা মামুন পেশায় একজন হোটেল ব্যবসায়ী। বাবা-ছেলে মিলে হোটেলটি পরিচালনা করতেন। সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে বাবা মামুন ছেলে আপনকে গালিগালাজ করলে তা নিয়া মন খারাপ করে আপন। বিষয়টি তার মাকে জানালে সেও এই ব্যাপারে কোন কর্ণপাত করেনি। এদিকে শনিবার সাতটার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আপনের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে বাবা-মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, রাত পৌনে আটটার দিকে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ এরকম একটি খবর আমিও পেয়েছি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত আপনাদের পরে জানাতে পারব’।
এই বিভাগের আরো খবর