1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি

মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৭:১১ পিএম
শেয়ার করুন

জাতীয়ভাবে জ্বালানি সংকটের কারণে মুন্সীগঞ্জে বিদ্যুৎ চাহিদা ও সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে বিভিন্ন সময়ে প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনায় সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভায় এসব বিষয় উঠে আসে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মানোয়ার মোরশেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সভায় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন, বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের তদারকি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলার গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষিভিত্তিক কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। বিশেষ করে আলু সংরক্ষণকারী কোল্ড স্টোরেজগুলোর বিদ্যুৎ চাহিদা নিয়ে আলোচনা হয়। জেলায় বর্তমানে আলু সংরক্ষণের জন্য ৬০টি কোল্ড স্টোরেজ রয়েছে বলে সভায় জানানো হয়।

এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে কঠোরতা আরোপের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

এই বিভাগের আরো খবর