1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাকসু নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে সহায়তা ছাড় কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় ওসিকে আদালতে তলব ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নারী নির্যাতনের মামলায় শীর্ষে পশ্চিমবঙ্গ, অভিযোগে জড়িত ব্যক্তি ১৮৭ জন জনপ্রতিনিধি গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদাম ও পানি ফ্যাক্টরিতে আগুন ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪ বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা

রাকসু নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৭:২২ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিভিন্ন অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ শেষে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে তারা ‘সিন্ডিকেট না, রাকসু রাকসু রাকসু’ ‘রাকসু নিয়ে টালবাহানা চলবে না চলবে না’ ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’ ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’ ‘১ দফা ১ দাবি, ১৫ তারিখে রাকসু দিবি’ ইতাদি স্লোগান দিতে থাকেন।

এসময় নবাব আবদুল লতিফ হলের জিএস পদপ্রার্থী নুরুল ইসলাম শহীদ বলেন, “আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিলো। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী মহল নিজেদেরকে ছাত্র পরিচয় দিয়ে নির্দিষ্ট একটি দলের প্রভাবে এসে রাকসুর অগ্রযাত্রাকে পিছিয়ে দিয়েছে। তাই আমরা সবাইকে আহ্বান জানাই—একত্রিত হোন। ইনশাআল্লাহ, আমরা ১৫ তারিখেই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ভোট দেবো।”

একটি মাত্র দলের দালালি করতে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, “সকল শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন কমিশন নির্বাচন পিছিয়ে দিয়েছে। আমরা এটি প্রত্যাখ্যান করছি। আমি মনে করি, এই নির্বাচন কমিশনকে দিয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।

তিনি আরো বলেন, “২৮ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাষষ্ঠী অনুষ্ঠান। এটা তাদের আবেগ অনুভূতির একটি জায়গা। পরিবারের সাথে উৎসব পালন করার দিন। কিন্তু তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করার পায়তারা চলছে। রাবির প্রায় ৩ হাজারের মতো সনাতন ধর্মাবলম্বী রয়েছে, তাদেরকে ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব না।”

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, “বর্তমান ডিজিটালাইজেশন এর যুগে তাদের হল অ্যাটাচমেন্ট ও ভোটার তালিকায় সংযুক্ত করা এক সপ্তাহের মধ্যেই করা সম্ভব। আমরা মনে করি, অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্র, ছবিসহ ভোটার লিস্ট প্রদান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত সব দাবি মেনে নিয়ে ১৫ তারিখেই নির্বাচন দেওয়া সম্ভব।”

উল্লেখ্য, এর আগে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম রাকসু নির্বাচনের নতুন তারিখ হিসেবে ২৮ সেপ্টেম্বর ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর