1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রামিসা হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন - আজকের কাগজ
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২০২৬ বিশ্বকাপে আসছে বড় ৪ নিয়ম হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ রামিসা হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন কটিয়াদীতে প্রবাসীর বাড়ি লুটের ঘটনায় মালামাল সহ আটক দুই রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,আহত ৩

রামিসা হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬ ৮:৫৮ পিএম
শেয়ার করুন

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে উলিপুর পৌরশহরের মসজিদুল হুদা মোড়ে “সচেতন শিক্ষার্থী সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা থামানো সম্ভব হবে না। একই সঙ্গে তনু, নুসরাত, আছিয়া ও মুনিয়া হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকরের দাবিও জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা আবু জাফর সোহেল রানা, সংগঠক মতলেবুর রহমান মঞ্জু, প্রভাষক বাশার মাহমুদ, সচেতন নাগরিক রবিউল ইসলাম লিপ্ত, শাহরিয়ার রহমান আসাদ, পরিবেশ কর্মী সারাফাজ সৌরভ ও নুরে জান্নাত সিদ্দিকাসহ অনেকে।

এই বিভাগের আরো খবর