1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাস্তায় ঝাড়ু হাতে জামায়াত আমির - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

রাস্তায় ঝাড়ু হাতে জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৮ পিএম
শেয়ার করুন

রাজধানী ঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ‘ক্লিন ঢাকা, গ্রীণ ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ ফজর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ প্রাঙ্গণ থেকে এ কার্যক্রম শুরু হয়। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন (ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ড, মিরপুর-কাফরুল থানা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। নির্বাচনে তিনি পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। ফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়ে জয়ী হন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ গ্রহণের মাধ্যমে জাতীয় সংসদে যোগ দেন তিনি। শপথের পরদিন থেকেই নিজ নির্বাচনী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন জামায়াত আমীর।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *