1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শাপলা চত্বর ঘটনায় ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান মুরাদনগরে মেয়েকে নিয়ে বিবাদের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে প্রাণহানি তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, গ্রেপ্তার ২—তবু রহস্যের জট খুলছে না! দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার নেশার ট্যাবলেট ও ৭০০ বোতল সিরাপ জব্দ খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত ববির সংকট দ্রুত সমাধান করা হবে-শিক্ষামন্ত্রী

শাপলা চত্বর ঘটনায় ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:০৯ পিএম
শেয়ার করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১১ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে নিয়ে আসা হয়। এর মধ্যে ১০ জনকে সকালে আনা হলেও, মামলার অন্যতম আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে দুপুর ১২টা ১ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ প্যানেলে আজ আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে।

এই মামলার মোট আসামির সংখ্যা ৪১ জন, যার মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। আজ আদালতে হাজির করা অন্যদের মধ্যে রয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়াও সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রিজনভ্যান থেকে নামানোর সময় দীপু মনি, ফারজানা রুপা এবং শাহরিয়ার কবির বাদে বাকি আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। নিরাপত্তার খাতিরে তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে ইনু ও লতিফ সিদ্দিকীকে গম্ভীর দেখালেও শামসুল হক টুকুর মুখে হাসির রেখা ছিল। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানালে আদালত শুনানির জন্য আজকের দিনটি নির্ধারণ করেন। প্রসিকিউশন এই মামলায় দুটি পৃথক অভিযোগ দাখিল করেছে, যার প্রথমটিতে শাপলা চত্বরের ৩২ জন এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। এ সময় ইনু, লতিফ সিদ্দিকীসহ প্রায় সব আসামির মুখেই গাম্ভীর্য দেখা যায়।

এই বিভাগের আরো খবর