1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেরপুরে মাইগভ (myGov)” ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - আজকের কাগজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শেরপুরে মাইগভ (myGov)” ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪১ পিএম
শেয়ার করুন

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলনকক্ষে ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় সহ শেরপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের কর্মচারী এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের মধ্যে তথ্য ও সেবা আদান-প্রদানের সেতুবন্ধন হিসেবে “মাইগভ (myGov)” ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সরকারি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং নাগরিকদের দ্রুত ও সহজে সেবা প্রদানের ক্ষেত্রে মাইগভ প্ল্যাটফর্মের ভূমিকা ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শাকিল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ সঞ্চিতা বিশ্বাস সহ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ।এ প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তাগণের ডিজিটাল সেবা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা।

এই বিভাগের আরো খবর