1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সরকারের দুর্বলতার চিত্র মুছতে জুলাই গ্রাফিতিতে হস্তক্ষেপ নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল

সরকারের দুর্বলতার চিত্র মুছতে জুলাই গ্রাফিতিতে হস্তক্ষেপ নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের

সাফিনা গাজী এমি, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৮:৪২ পিএম
শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসি ভবনের দেয়ালে আঁকা গ্রাফিতি থেকে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা এবং মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার চিত্র মুছে ফেলার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ উঠেছে, এই দুটি ঘটনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফুটে ওঠায় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারক শিক্ষক ও কর্মকর্তারা এই পদক্ষেপ নিয়েছেন। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ ধরনের আচরণ গত ফ্যাসিস্ট প্রশাসনের মতো বলে মন্তব্য করেছেন ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার। তিনি বলেন, গ্রাফিতি শিল্প একটি প্রতিবাদের মাধ্যম। জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের ক্যাম্পাসে গ্রাফিতি আঁকতে বাঁধা দেওয়া হয়েছে। আর এখন সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাবে তাই প্রশাসন একটি অংশ মুছে ফেলতে নির্দেশ দিয়েছে। বর্তমান প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। এ ধরনের আচরণ শিক্ষার্থীরা মেনে নিবে না। এ ঘটনার সাথে যেসব শিক্ষক-কর্মকর্তা জড়িত এবং পূর্বে যারা গ্রাফিতি অংকনে বাঁধা দিয়েছে, তাদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

গ্রাফিতি অংকন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার বলেন, জুলাই কেন্দ্রীক গ্রাফিতি অংকনের কথা বলা হয়েছিলো, কিন্তু গ্রাফিতিতে স্পেসিফিক কোনো বিষয় রাখা যাবে কি যাবে না, এমন কোনো নির্দেশনা প্রশাসন থেকে দেওয়া হয়নি। উপ-কমিটি আলোচনার মাধ্যমে দেশের সামগ্রিক বিষয়বস্তু গ্রাফিতির মাধ্যমে উপস্থাপন করেছে। ৫ আগস্ট উদ্বোধনের দিন উদযাপন কমিটির সদস্য সচিবের মাধ্যমে মৌখিকভাবে গ্রাফিতি থেকে মিটফোর্ডের হত্যাকাণ্ড এবং মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার অংশটি মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, উপ-কমিটিকে কাজের স্বাধীনতা দেয়া হয়েছিলো। ‘অনুমতি নিতে হবে’, ‘প্রশাসন অনুমতি দিবে’ জানালে দায়িত্ব নিতাম কিনা, সেটা ভাববার বিষয় ছিলো। তাহলে তো আছিয়ার ছবিটাও মুছতে হয়। গত এক বছরে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে! বাদ যায়নি জুলাই শহীদ পিতার কন্যাও, আত্মহননে মুক্তির পথ খুঁজেছে মেয়েটা।

এ বিষয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব মো: অলি উল্লাহ বলেন, যেহেতু জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গ্রাফিতি অংকন করা হয়েছে, একারণে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট বিষয়ই গ্রাফিতিতে রাখতে প্রশাসন বলেছে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, জুলাইয়ের গ্রাফিতি উদ্বোধনের সময় আমি ছিলাম না এবং গ্রাফিতিটা আমি দেখিনি ভালোভাবে। তবে আমাদের গ্রাফিতির মুল বিষয়বস্তু হতে হবে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে। এর বাইরের কোনো চিত্র সংযুক্ত করা হলে সেটি অপ্রাসঙ্গিক হবে। হয়তো সেই দৃষ্টিকোণ থেকেই অপ্রাসঙ্গিক চিত্রগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে গ্রাফিতি থেকে মিটফোর্ড হত্যাকাণ্ড এবং মাইলস্টোন দুর্ঘটনার অংশটি মুছে ফেলার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। স্মারকলিপিতে গ্রাফিতি মুছে ফেলার অপচেষ্টা বন্ধ করার পাশাপাশি যারা এই অপচেষ্টায় জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে শান্তির আওতায় আনা এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন বাকস্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর