1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাদুল্লাপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু - আজকের কাগজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

সাদুল্লাপুর প্রতিনিধি, গাইবান্ধা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:২৬ পিএম
শেয়ার করুন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়  আম পাড়তে গিয়ে  বেঞ্জু গাছু (৫৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মারা গেছে।
সোমবার (২৬ মে)  বিকেলে  উপজেলার  খোর্দ্দকোমরপুর ইউনিয়নের   বুজরুক মোজাহিদপুর গ্রামে এঘটনাটি ঘটে। মৃত বেঞ্জু গাছু ওই গ্রামের দুলা গাছুর ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনারদিন বেঞ্জু গাছু নিজ বাড়ির  টিনের ঘরে আম পাড়তে উঠেন এসময় তার ঘরের ওপরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে  তিনি বিদ্যুৎস্পষ্ট হন। পরে তার স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়।সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদুল্লাপুর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই বিভাগের আরো খবর