1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাদুল্লাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় - আজকের কাগজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ড. ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সর্তক ওভাল অফিসে ট্রাম্পের কটাক্ষের মুখে নারী সাংবাদিক সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য কুবিতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ৪২ প্রতিষ্ঠানের শিল্প-একাডেমিয়া বৈঠক ইউনিয়ন পরিষদের চেয়ার চেয়ারম্যানের ব্যাক্তিগত অফিসে ব্যবহারের অভিযোগ রঁদেভূ শিল্পীগোষ্ঠী’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ফাঁকা ঘরে তরুণীকে ধর্ষণের অভিযোগ কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম সাদুল্লাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

সাদুল্লাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৯:২২ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে শিক্ষকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।
এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরন, সুষ্ঠু ও সুন্দর শিক্ষা কার্যক্রমের পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা নিরসনকল্পে ভবিস্যত সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া সভায় শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষকদের দায়িত্বশীল ভুমিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতনা সৃষ্টির লক্ষ্যে সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, চক সালাইপুর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন, মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সাদুল্লাপুর পাইলট বহুমুখী উচ্চবিদ্যালয়ের নওশাদ আলী, খোর্দ্দকোমরপুর হামিদা চৌধুরী দাখিল মাদ্রাসার সুপার রেজাউল করিম , রফিকুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিনিধি, বড় জামালপুর সিনিয়র মাদ্রাসার মেহেদী হাসান, কিশামত খেজু দাখিল মাদ্রাসার হোসেন আলী, তরফ কামাল আদর্শ দাখিল মাদ্রাসার আয়ুব আলী, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও রওজাতুন জান্নাত শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এই বিভাগের আরো খবর