1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক কারবারি আটক - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক কারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ১২:২৮ পিএম
শেয়ার করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৭৮ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যেরা। রবিবার বিকেলে সলঙ্গা থানাধীন রামারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটককৃত আসামী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পোড়াবাগ এলাকার মৃত কাবিল শেখের ছেলে আলিম শেখ (৫২)।

র‍্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাসেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭৮ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর