1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সুদানের গৃহযুদ্ধে ভাড়াটে সেনা পাঠানোর অভিযোগ আমিরাতের বিরুদ্ধে - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:

সুদানের গৃহযুদ্ধে ভাড়াটে সেনা পাঠানোর অভিযোগ আমিরাতের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম
শেয়ার করুন

সুদানের চলমান গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) পক্ষে লড়াইয়ের জন্য ভাড়াটে সেনা পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। জাতিসংঘের তদন্তকারীদের একটি গোপন প্রতিবেদনে এই দাবির সপক্ষে শক্তিশালী প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত গ্লোবাল সিকিউরিটি সার্ভিসেস গ্রুপ (জিএসএসজি) কলম্বীয় ভাড়াটে সেনাদের লিবিয়া, সোমালিয়া ও চাদ হয়ে সুদানে পৌঁছে দিয়েছে। যেসব অঞ্চলের মধ্য দিয়ে এসব সেনা পাঠানো হয়েছে, সেসব স্থানে আমিরাতের মিত্রদের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। এমন পরিস্থিতিতে সুদানে আরএসএফকে আমিরাতের সমর্থনের অভিযোগ তার প্রার্থিতা নিয়ে বিতর্ক তৈরি করেছে। তবে আমিরাতের ঘনিষ্ঠ মিত্র বাহরাইন কয়েক মাস ধরে ওই প্রতিবেদন প্রকাশ আটকে রেখেছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের বসাসো শহরে অবস্থিত পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের (পিএমপিএফ) ঘাঁটিটি কলম্বীয় সেনাদের প্রশিক্ষণ ও যাতায়াতের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে।

এই বাহিনীর অর্থায়ন ও তদারকিতে আমিরাতের সামরিক বাহিনী সরাসরি যুক্ত। এছাড়া আমিরাতের আবুধাবি, আল-ওয়াথবাহ, ঘায়াথি এবং বসাসোর ঘাঁটিতে এসব সেনাকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুদানের দারফুর অঞ্চলে বিশেষ করে এল-ফাশের শহর দখল ও অবরোধের সময় এসব ভাড়াটে সেনাকে ড্রোন পরিচালনা, গোলন্দাজ সহায়তা ও পদাতিক বাহিনীর হয়ে সম্মুখ সমরে সক্রিয় দেখা গেছে। বিশেষ করে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের অবরোধ ও দখলের অভিযানে তারা অংশ নেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ৫০০ দিনের বেশি অবরোধের পর এল-ফাশের দখল করে আরএসএফ। ওই অভিযানের সময় বাহিনীটির বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর চরম নির্যাতনের অভিযোগ ওঠে। যদিও আমিরাত সুদানের সংঘাতের সঙ্গে যুক্ত থাকার সব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ভাড়াটে সেনা ব্যবহারের মতো গুরুতর অভিযোগকে তারা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে যাচাই করছে।

এদিকে, আমিরাতের শীর্ষ কূটনীতিক লানা নুসেইবেহ জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে থাকায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সুদানের রাষ্ট্রদূত বাবিকার আল-সিদ্দিক আল-আমিন সতর্ক করে বলেছেন, সুদানিদের রক্ত ঝরানোর দায় যাদের ওপর বর্তায়, তাদের হাতে জাতিসংঘের নেতৃত্ব দেওয়া সংস্থাটির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। অন্যদিকে, নুসেইবেহ আরএসএফের নৃশংসতার জবাবদিহিতার পক্ষে অবস্থান নিয়েছেন। এই প্রতিবেদনটি নিরাপত্তা পরিষদে জমা দিলেও তা গোপনীয় রাখা হয়েছে, যা এর আগেও বাহরাইনের বাধায় প্রকাশ্যে আসতে ব্যর্থ হয়েছিল। নুসেইবেহ জাতিসংঘের মহাসচিব হলে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা বড় ধরনের ধাক্কা খেতে পারে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে, নুসেইবেহ দাবি করেছেন, আরএসএফের সংঘটিত নৃশংসতার জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জাতিসংঘের তদন্ত কার্যক্রমকেও তিনি সমর্থন করবেন।

এই বিভাগের আরো খবর