1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সুন্দর বাংলাদেশ গড়তে দ্বিতীয় স্বাধীনতাকেই রক্ষা করবো : আনোয়ারুজ্জামান আনোয়ার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল

সুন্দর বাংলাদেশ গড়তে দ্বিতীয় স্বাধীনতাকেই রক্ষা করবো : আনোয়ারুজ্জামান আনোয়ার

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ১১:৪৪ এএম
শেয়ার করুন

সুন্দর বাংলাদেশ গড়তে আমরা দ্বিতীয় স্বাধীনতাকেই রক্ষা করবো,তৃতীয় স্বাধীনতার আর প্রয়োজন হবে না উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, সামনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে সুস্থ ও সুন্দর ধারার রাজনীতি গড়ার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ গড়তে হবে। সুন্দর বাংলাদেশ গড়তে আমরা দ্বিতীয় স্বাধীনতাকেই রক্ষা করবো, তৃতীয় স্বাধীনতার আর প্রয়োজন হবে না।

আনোয়ারুজ্জামান বলেন, চাদাবাজি,দখলবাজি,লুটতরাজকারী যেই হউক না কেনো তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোন দুষ্কৃতকারীকে বিএনপি আশ্রয় দেয়া না। এ বিষয়ে আমরা সম্পূর্ণ রুপে জিরো টলারেন্স।

নিজের দলের ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লোকদের চিহ্নিত করে প্রতিহত করার আহবান জানান তিনি।

আজ মঙ্গলবার বিকেলে তেজগাঁও থানার টিএন্ডটি মাঠের সামনে ছাত্রজনতার গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরে বাংলা নগর থানা বিএনপির উদ্দোগে এক বিক্ষোভ মিছিলের পর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান আনোয়ার এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি তেজগাঁও গ্রীন সুপার মার্কেটের সামনে থেকে শুরু করে ফার্মগেট, মনিপরী পাড়া হয়ে সংসদ ভবনের পাশ দিয়ে টিএন্ডটি মাঠের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য শাহ আলম,এল রহমান,শেরে বাংলা নগর থানা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম,যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, শাহজালাল সিকদার,থানা বিএনপির সদস্য রাশেদ কামাল,ছাত্র দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান,শেরে বাংলা নগর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম হীরা,থানা শ্রমিক দলের সদস্য সচিব জহির আলম,যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন,

যুবদল নেতা বকুল হোসেন রকি, ৯৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমএ হালিম দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ শামীমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর