1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্থগিত হলো বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ’র নৈরাজ্যের বিরুদ্ধে শাহআলীতে যুবদলের বিক্ষোভ মিছিল স্থগিত হলো বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ বাড়ি ফেরা হলো না, গরুবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষে নিহত ব্যাংক কর্মী! দাগনভূঞায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, ২৩ ভরি সোনা ও টাকা লুট ভারতে খুচরা মূল্যস্ফীতি বেড়ে ৬.০৯ শতাংশ, সীমা অতিক্রম মানিকগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠান বন্ধ ও জরিমানা ৭৬ হাজার টাকা সংসদে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে ক্ষোভ নাহিদ ইসলামের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

স্থগিত হলো বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:৩৬ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, সংলাপটি আর নির্ধারিত সময়ে হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটেই দ্বিপক্ষীয় এই বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৭ সাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া চলমান রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। ঢাকায় অনুষ্ঠেয় পঞ্চম এই সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা সংক্রান্ত জটিলতা, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার এজেন্ডায় ছিল।

এই বিভাগের আরো খবর