1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বনামধন্যা সুরসম্রাজ্ঞী অন্নপূর্ণা দেবীর জন্মদিন আজ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে দেশ, বিদেশি বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

স্বনামধন্যা সুরসম্রাজ্ঞী অন্নপূর্ণা দেবীর জন্মদিন আজ

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ১০:৪৮ এএম
শেয়ার করুন

আজ ২৩ এপ্রিল ভারতীয় কিংবদন্তি শিল্পী অন্নপূর্ণা দেবী আসল নাম রওশন আরা বেগম (জন্ম:২৩ এপ্রিল, ১৯২৭, মৃৃৃত্যু: ১৩ অক্টোবর, ২০১৮) এর জন্মদিন। তাঁর আসল নাম রওশন আরা বেগম। তিনি একজন স্বনামধন্য সুরবাহার শিল্পী এবং উত্তর ভারতীয় সনাতনী শাস্ত্রীয় সঙ্গীতের গুরু। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ আলাউদ্দীন খানের কন্যা এবং পন্ডিত রবি শঙ্করের প্রাক্তন স্ত্রী।

অন্নপূর্ণা দেবী ২৩ এপ্রিল ১৯২৭ সালে চৈতি পূর্ণিমা তিথিতে মধ্য প্রদেশের মাইহারে জন্ম গ্রহণ করেন। তার পিতা বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দীন খান। পিতার কাছ থেকে দীক্ষা নিয়ে রওশন তার পিতার যোগ্য কন্যা হয়ে ওঠেন এবং ভারতীয় কিংবদন্তী সঙ্গীত শিল্পী হয়ে ওঠেন। তিনি মুম্বাইতে ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত শিক্ষা দিয়েছেন অনেক দিন। তার শিষ্যদের মধ্যে হরিপ্রসাদ চৌরসিয়া, নিখিল বন্দ্যোপাধ্যায়, অমিত ভট্টাচার্য, প্রদীপ বারতসহ অনেকে সুপ্রতিষ্ঠিত। তার পিতা ওস্তাদ আলাউদ্দীন খান হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা এবং ভাই আলী আকবর খান ভারতের কিংবদন্তি শারদ বাদক।
অন্নপূর্ণা তার বাবার কাছে শিক্ষা নেন। তার বাবার ছাত্র পরবর্তীকালে বিখ্যাত সেতার বাদক রবি শঙ্করকে বিয়ে করেন। বিয়ের সময় অন্নপূর্ণার বয়স ছিল ১৪ এবং রবিশঙ্করের বয়স ছিল ২১। বিয়ের পর অন্নপূর্ণা হিন্দু ধর্ম গ্রহণ করেন। তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় যার নাম শুভেন্দ্র শঙ্কর বা শুভ যাকে অন্নপূর্ণা সেতার বাজানো শেখান। শুভ অল্প বয়সেই মারা যান এবং তার তিন সন্তান রয়েছে।

অন্নপূর্ণা দেবী ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পদক পদ্মভূষণ লাভ করেন ১৯৭৭ সালে। আজ তাঁর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

এই বিভাগের আরো খবর