1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি - আজকের কাগজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, অতীতের ভুলত্রুটির জন্য চাইলেন ক্ষমা নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চরফ্যাশনে ওষুধ প্রশাসনের অভিযানে জরিমানা মোহনগঞ্জ এখন চুরি ছিনতাই ও মাদকের আস্তানা আওয়ামী আমলে রুয়েটের সীমানায় নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের দাবি শিক্ষার্থীদের ফ্লাইওভারে উঠতে গিয়েই বিপত্তি, সহকর্মীর সহায়তায় সরানো হলো ‘পিংক বাস’ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৮:১৭ পিএম
শেয়ার করুন

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

তিনি জানান, স্বামীর মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি মঞ্জুর করে।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কারাগারে থাকা দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়টি আলোচনায় আসে।

বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী। বুধবার দুপুর পর্যন্ত কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, তার প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন তাদের কাছে পৌঁছেনি।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানিয়েছিলেন, আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

পরবর্তীতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হওয়ার বিষয়টি তার আইনজীবী নিশ্চিত করেন। ফলে স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে আগামীকাল ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে প্যারোলে মুক্ত থাকবেন দীপু মনি।

এই বিভাগের আরো খবর