1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হামের টিকা অকার্যকর: ২৭ শতাংশ শিশুর শরীরে মিলছে না অ্যান্টিবডি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে ৩ নভেম্বর ভোট ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে সহায়তা ছাড় কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় ওসিকে আদালতে তলব ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নারী নির্যাতনের মামলায় শীর্ষে পশ্চিমবঙ্গ, অভিযোগে জড়িত ব্যক্তি ১৮৭ জন জনপ্রতিনিধি গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদাম ও পানি ফ্যাক্টরিতে আগুন

স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:০৯ পিএম
শেয়ার করুন

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ (৩০) দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার রফিকুল ইসলাম দুর্জয়ের তিন দিন এবং মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ।ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দেবনাথ জানান, আসামিদের আদালতে হাজির করার পর তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আংশিক রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ কার্যক্রমে জড়িত ছিলেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং পুরো ঘটনার রহস্য উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার এজাহার অনুযায়ী, ২৬ মার্চ দুপুরে স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২-২৫ জন নেতা-কর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না মানব না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ডও বহন করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরো খবর