1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হবিগঞ্জে সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
হিলিতে পুলিশের বিশেষ অভিযান, ৯ জন গ্রেপ্তার ৪২ বছর পর রায়, চাল আত্মসাতে ১০ বছরের জেল কটিয়াদীতে সড়কে গাড়ী পার্কিংয়ের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা সাদুল্লাপুরে তথ্য চাইতেই সাংবাদিককে অফিস থেকে বের হয়ে যেতে বললেন ক্ষিপ্ত এসিল্যান্ড ২৫ বছর পর প্রাণ ফিরে পেল নয়নের খাল, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত -১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ

হবিগঞ্জে সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ১২:৪২ পিএম
শেয়ার করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি-অটোরিকশার ধাক্কায় আব্দুস ছত্তার (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বিরাট উজানপাড়া তিনরাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস ছত্তার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক চালক চালক রনি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ থেকে ছেড়ে আসা বানিয়াচংগামী একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনাস্থলে পথচারী আব্দুস ছত্তারকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিক করে বলেন, সিএনজিচালক রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার চত্ররাই গ্রামের নুর উদ্দিনের ছেলে।সিএনজি-অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর