1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
হামলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে আলোচিত সেই শুটার এখনো ধরাছোঁয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা দক্ষিণ ইরানে দফায় দফায় বিস্ফোরণ: কেশম দ্বীপে হামলার দাবি লর্ডসে ফিক্সিংয়ের ১৫ বছর: পাকিস্তানি ক্রিকেটে ট্র্যাজেডির পতনগাথা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলার অভিযোগ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই

হামলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৪:৪৬ পিএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব আল মিজান মাহিন কর্তৃক সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সাধারণ শিক্ষার্থীকে হামলার তীব্র নিন্দা ও মাহিনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বহিষ্কার করার আহ্বান জানানো হয়। এসময় শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুর রহমান।
তিনি বলেন, মাহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট শাখার আহ্বায়ক পদপ্রত্যাশী হলেও সদস্য সচিব পদ পেয়েছিলেন। এই ক্ষোভ থেকে ঘোষিত কমিটির সভাপতি তোফায়েল আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়েছেন। এ নিয়ে অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের হুমকি দেন মাহিন। এমনকি কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর আগে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা রুবেল মিয়া প্রতিবাদ করায় ৯ মার্চ বিকালে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে তাকে মারধর করেন।
পরে স্থানীয় ওসমান আলী বসুনিয়াসহ কয়েকজন তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় সোমবার (১০ মার্চ) রাজারহাট থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করা হয়। অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখায়ও তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগেও মাহিন বিভিন্ন অরাজকতা করলে তার সহকর্মী আরিফুল প্রতিবাদ জানান। এ প্রতিবাদের কারণে মাহিন আরিফুলকে মারধর করলে সে থানায় মামলা করে এবং দায়িত্বশীলরা মাহিনকে বহিষ্কার করেন। পরবর্তীতে মাহিন নিজের প্রভাব খাটিয়ে পুনরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়। তাই সকল বিষয় নিয়ে মাহিনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি থেকে বহিষ্কারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জিসান ইসলাম, হামলার শিকার রুবেল মিয়া, শিক্ষার্থী আসিফ মিয়া, রাকিবুল হাসানসহ অন্য শিক্ষার্থীরা।
এ বিষয়ে অভিযুক্ত আল মিজান মাহিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেলের পোস্ট নিয়ে কথা কাটাকাটি হলেও কোনো প্রকার সংঘাত হয়নি। সে এটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর রেশ ধরে আমার বাড়িতেও তারা হামলা করেছে। এ বিষয়ে রাজারহাট থানার ওসি ও ইউএনও অবগত রয়েছেন।
তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে; আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুরো বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটি অবগত রয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, মাহিনের বিষয়ে অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত সেলের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর