1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ১১০৪ - আজকের কাগজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, বাড়লো অনুদান ১১ দল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে: মীর শাহে আলম সমঝোতা হলে ‘নোট অব ডিসেন্টে’ ছাড়ের সুযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী সাদুল্লাপুরে রোগাক্রান্ত জবাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ীর জরিমানা আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ১১০৪ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ১১০৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৮ পিএম
শেয়ার করুন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জন রোগী এসেছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৯ জন, সিলেটে ২০৬ জন, বরিশালে ১০৭ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮৬ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুরে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৫০ জনে। এর মধ্যে ২১ হাজার ৩৯২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

নতুন করে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ায় দেশের বিভিন্ন এলাকায় হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর