1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই, ঢাকায় ২১০ - আজকের কাগজ
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২০২৬ বিশ্বকাপে আসছে বড় ৪ নিয়ম হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ রামিসা হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন কটিয়াদীতে প্রবাসীর বাড়ি লুটের ঘটনায় মালামাল সহ আটক দুই রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,আহত ৩

হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই, ঢাকায় ২১০

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬ ৮:১১ পিএম
শেয়ার করুন

দেশে ভয়াবহ হামের প্রকোপ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংবাদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই ৬৮ দিনে মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই হয়ে গেছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, পর্যাপ্ত টিকা সরবরাহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
নিশ্চিত হাম ও হাম উপসর্গে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪৯৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদের মধ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিত হামে। আর ৪১৪ জনের হামের উপসর্গ ছিল।
গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে দুই জনের মৃত্যু নিশ্চিত হামে, অন্য ৯ জনের হামের উপসর্গ ছিল।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বেশি ঢাকায়। এই বিভাগে হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২১০ রোগী মারা গেছে, যার মধ্যে ৫০ জন নিশ্চিত হামে। এ ছাড়া রাজশাহীতে ৮১, চট্টগ্রামে ৫০, বরিশালে ৪৮, সিলেটে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগে সবচেয়ে কম মৃত্যু এই সময়ে। এই বিভাগে ৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

যাদের হাম উপসর্গ ছিল। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৬ এবং খুলনা বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৩২৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৫৪০। উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪৭ হাজার ৫১১ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৩ হাজার ৪১১ জন।

এই বিভাগের আরো খবর