1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৬ বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে, গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে: এনায়েত উল্লাহ আব্বাসী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

১৬ বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে, গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে: এনায়েত উল্লাহ আব্বাসী

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৭:৩৩ পিএম
শেয়ার করুন

তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির জৈনপুরের পীর ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৬ বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে, দুর্নীতি করেছে। গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে। এখন যারা আছে তারা হাড্ডি চাটছে। আগে দুর্নীতি হতো বস্তাভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে।শনিবার (২২ নভেম্বর) কুমিল্লার বুড়িচংয়ের সোন্দ্রম গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সুস্থতা ও কল্যাণ কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। মাহফিল শেষে ২০ গরু জবাই করে মুসল্লিদের আপ্যায়ন করা হয়।
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক একেএম লুৎফুর রহমান রিপন।ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমান ১৯ দফা দাবির পক্ষে গণভোট করেছিলেন। সেই গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়েছিল। সেখানে তিনি সংযোজন করেছিলেন—‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। তিনি একটি ভালো কাজ করেছিলেন, তার জন্য দোয়া করি।এই কারণে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।
তিনি আরো বলেন, আমি কেন গণভোট চাই না? এখন যে সনদ হইছে—স্বাক্ষরের আগে এক অবস্থা, স্বাক্ষরের পরে আরেক অবস্থা। এই সনদ যদি গণভোটে পাস হয়, তাহলে জিয়াউর রহমানের সংযোজন করা সংবিধানের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস থাকবে না। তাহলে এই গণভোট কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে?

এই বিভাগের আরো খবর